1 Answers
ফারহানের মা হুমায়রা আয়েশা আমের আচার তৈরি করেছিলেন।
আমের আচার তৈরি করতে তিনি ব্যবহার করেছিলেন কাঁচা আমের ফালি, লবণ, শুকনো মরিচ, রসুন, সরিষাদানা ও সিরকা। তিনি আচারটি কিছুক্ষণের মধ্যেই তৈরি করেছিলেন। এ সকল কারণেই মূলত হুমায়রা আয়েশার তৈরিকৃত আচারটি মজাদার হয়নি। কারণ আমের আচার তৈরি করার একটি প্রয়োজনীয় উপাদান তিনি দেননি সেটি হচ্ছে চিনি।
এছাড়াও আমের আচার তৈরি করতে ফালি করা কাঁচা আম ২৪ ঘণ্টা লবণ দিয়ে মাখিয়ে রেখে তারপর ধুয়ে রোদে শুকাতে হয়। কিন্তু ফারহানের মা হুমায়রা আয়েশা খুবই অল্প সময়ের মাঝে তার আচার তৈরি করেছিলেন।
পরিশেষে বলা যায়, উপরে উল্লিখিত বিষয়সমূহ অর্থাৎ, আমের আচার তৈরির সঠিক কার্যপদ্ধতি অনুসরণ না করার জন্যই ফারহানের মা'র তৈরি আচার মজাদার হয়নি।
5 views
Answered