1 Answers
রাজিনার মতো নারীদের ভাগ্য এমন হওয়ার মৌলিক কারণ বাল্যবিবাহ।
আমাদের সমাজের অন্যতম সমস্যা হলো বাল্যবিবাহ। সাধারণ ভাষায় বাল্যবিবাহ হলো অপ্রাপ্ত বয়সের বিবাহ। বাল্যবিবাহের পেছনে আর্থ- সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় কারণসহ বহুবিধ কারণ দায়ী। এ সমস্যাটির শিকড় গ্রথিত রয়েছে দারিদ্র্য এবং অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যে। দারিদ্র্য পিতামাতা তার কন্যা সন্তানের জীবন যাপনের ব্যয়ভার বহন করতে না পেরে অনেক সময় বাল্যবিবাহ দিয়ে থাকেন। সামাজিক নিরাপত্তার অভাবেও বাল্যবিবাহের প্রবণতা দেখা যায়। সামাজিক নিরাপত্তার অভাবে অভিভাবকেরা সার্বক্ষণিক উদ্বিগ্নতায় কাটায়। ফলে তারা তাদের মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হয়। এছাড়াও বিয়ের রেজিস্ট্রেশন, বাল্যবিবাহ আইনের প্রয়োগ দুর্বলতা, জন্মসনদ প্রদানের বাধ্যবাধকতা না থাকা, পিতামাতার শিক্ষার অভাব, নিরক্ষরতা, অসচেতনতা, আইনের জটিলতা, দীর্ঘসূত্রিতাও বাল্যবিবাহের কারণ। উদ্দীপকে আমরা দেখতে পাই, সুখীপুর গ্রামের মানুষেরা প্রতিনিয়ত দারিদ্র, অশিক্ষাসহ বিভিন্ন রকম সামাজিক সমস্যার সাথে লড়াই করছে। ফলে এ অঞ্চলে বাল্যবিবাহের হারও বেশি যা কিনা রাজিনার মতো নারীদের ভাগ্য প্রতিকূল করে তুলেছে।'
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রাজিনার মতো নারীদের ভাগ্য এমন হওয়ার মৌলিক কারণ বাল্যবিবাহ যার পেছনে দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কার ও অসচেতনতাসহ বিভিন্ন কারণ দায়ী।