1 Answers

উদ্দীপকের শান্তর মতো অনেকের অপরাধী হওয়ার পেছনে কারণ হিসেবে অর্থনৈতিক অনটন সক্রিয় ভূমিকা রাখে।

প্রবাদ আছে, 'অভাবে স্বভাব নষ্ট।' সমাজের সিংহভাগ অপরাধীর জন্ম দরিদ্র পরিবারে। অভাব-অনটন দূর করতে অনেকে চুরি, ডাকাতি ইত্যাদি অপরাধে লিপ্ত হয়। আবার অভাবের কারণে মানুষ বদমেজাজি হয়ে ওঠে এবং সহজেই দাঙ্গা, হাঙ্গামা, খুন প্রভৃতি সংঘটনে উদ্যত হয়। এক পরিসংখ্যানে দেখা গেছে যেসব মেয়েরা পতিতাবৃত্তিতে নিয়োজিত তাদের সিংহভাগ অভাবগ্রস্ত, দরিদ্র পরিবারের সদস্য।

বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক ড. নাজমুল করিম বলেন, গরিবদের ভেতরই বেশিরভাগ অপরাধী পাওয়া যায়। অপরাধের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করতে গিয়ে জামান দাশনিক কার্ল মার্কস বলেন, পুঁজিবাদী অর্থনীতির শোষণের ফলশ্রুতিই অপরাধ। অন্য এক পরিসংখ্যানে দেখা গেছে, সমাজে আর্থিক অনটন দেখা দিলে অপরাধ প্রবণতা বেড়ে যায়।

উপরের আলোচনা ও সমাজবিজ্ঞানীদের মতামতের ওপর ভিত্তি করে বলা যায়, উদ্দীপকের শান্তর মতো অপরাধী হওয়ার জন্য অর্থনৈতিক কারণের সক্রিয় প্রভাব রয়েছে।

5 views

Related Questions