সুখীপুরে রাজিনার জীবন দ্বারা পাঠ্যপুস্তকের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
সুখীপুরের রাজিনার জীবন দ্বারা পাঠ্যপুস্তকের বাল্যবিবাহের বিষয়টি প্রতিফলিত হয়েছে। কেননা, পূর্ণ বয়স্ক হওয়ার আগেই রাজিনার বিবাহ সম্পন্ন হয় যা কিনা বাল্যবিবাহকে নির্দেশ করে।
সাধারণত বাল্যকালে বা পূর্ণ বয়স্ক হওয়ার আগে যে বিবাহ সম্পন্ন হয় তাকে বাল্যবিবাহ বলে। শিশুর শরীর ও মনের ওপর বাল্যবিবাহের প্রভাব জটিল ও ভয়াবহ। বাল্যবিবাহের ফলে সমাজে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু ও জনসংখ্যা বৃদ্ধি পায়। শিক্ষা ও অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়ে বিবাহ, নির্যাতন, অপরিণত বয়সে সন্তান ধারণের কারণে ভেঙে পড়ে নারীর স্বস্থ্য। মেয়েদের বিবাহ কিশোরী বয়সে হলেও ছেলেদের বিবাহ সাধারণত অল্প বয়সে হয় না। ফলে স্বামী- স্ত্রীর অভিজ্ঞতা, চাহিদা ও দায়িত্বজ্ঞানের মধ্যে পার্থক্য থাকে। সেই সাথে যৌতুকের দাবি কিশোরী মেয়েটির জীবনকে আরও বিষময় করে তোলে। এ নির্যাতন নারীর মনের ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলে এবং নানা মানসিক ও দৈহিক ব্যাধির জন্ম দেয়।
উদ্দীপকেও আমরা দেখতে পাই, সুখীপুরের মানুষেরা নারী ও শিশু নির্যাতন, বিবাহবিচ্ছেদ, ছাড়াছাড়িসহ নানা সমস্যায় জর্জরিত এবং এই সব সমস্যার পেছনে মূল কারণ হচ্ছে বাল্যবিবাহ।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সুখীপুরে রাজিনার জীবন দ্বারা মূলত পাঠ্যপুস্তকের বাল্য বিবাহের বিষয়টি প্রতিফলিত হয়েছে।