1 Answers

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের কারণে করিম মিয়ার সন্তানরা অসুস্থ থাকে।

পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যরক্ষায় সহায়ক। পরিচ্ছন্নতা আমাদের বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ থেকে রক্ষা করে। এছাড়া স্বাস্থ্যসম্মত জীবন যাপনের জন্য উপযুক্ত স্যানিটেশন ব্যবস্থাও থাকতে হবে।

করিম মিয়া বস্তিতে থাকে। বস্তির চারপাশের পরিবেশ খুবই নোংরা থাকে। বস্তি এলাকায় ময়লা-আবর্জনা ফেলার সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। এছাড়া সেখানে পয়নিষ্কাশনেরও সুব্যবস্থার অভাব রয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থাও বস্তি এলাকায় থাকে না। এরূপ আবর্জনা থেকে অহরহ রোগ- জীবাণু ছড়িয়ে পড়ে। যা মাটি, পানি, বায়ু- ইত্যাদি দূষিত করে। ময়লা- আবর্জনা সুষ্ঠুভাবে নিষ্কাশিত না হলে ম্যালেরিয়া, কলেরা, হেপাটাইটিস, জন্ডিস, টাইফয়েড, আমাশয় প্রভৃতি জীবাণু সহজেই বিস্তার লাভ করে ও মারাত্মক রোগের সৃষ্টি করে। করিম মিয়ার পরিবার দূষিত ও নোংরা পানি পান ও রান্নার কাজে ব্যবহার করে বলে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, করিম মিয়ার বস্তির অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশই তার সন্তানদের অসুস্থ হওয়ার পেছনে দায়ী।

4 views

Related Questions