1 Answers
শাহেরার রক্ত পড়া বন্ধ না হওয়ার কারণ তার দেহে ভিটামিন 'কে' এর অভাব রয়েছে।
ভিটামিন 'কে' কে রক্তক্ষরণ নিবারক ভিটামিন বা অ্যানটিহেমারজিক ভিটামিন বলে। এই ভিটামিনের প্রধান কাজ রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। এ ভিটামিনের প্রভাবে দ্রুত রক্ত জমাট বাঁধার জন্যে প্রোথম্বিন নামক প্রোটিন তৈরি হয়।
শাহেরা সবুজ শাক, ডিমের কুসুম, যকৃত ইত্যাদি খেতে পছন্দ করে না। এগুলো হলো ভিটামিন 'কে' এর উৎস। তার মা বিভিন্ন উপায়ে রান্না করেও তা তাকে খাওয়াতে পারেন না। তাই শাহেরার দেহে ভিটামিন 'কে' এর অভাব দেখা দিয়েছে। আর ভিটামিন 'কে' এর অভাব হলে রক্ত জমাট বাধা ব্যাহত হয়। ফলে সামান্য আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। তাই বলা যায়, ভিটামিন 'কে' এর অভাবে শাহেরার রক্ত পড়া সহজে বন্ধ হচ্ছে না।
4 views
Answered