1 Answers
অস্থিতিশীল সমাজে তরুণদের মধ্যে অপরাধ প্রবণতা বর্তমানে প্রকট আকার ধারণ করেছে।
তরুণ বয়সের অপরাধের দরুন ছেলেমেয়েদের সামাজিক, মানসিক, নৈতিক বিকাশের পরাজয় ঘটে। আর্থসামাজিক মান ছাড়াও লেখাপড়া, অকৃতকার্যতা, মানসিক সমস্যা, বিভিন্ন পরিস্থিতিতে খাপ খাওয়াতে না পেরে তারা অপরাধে যুক্ত হয়।
উদ্দীপকে ইমনের অপরধামূলক কাজে যুক্ত হওয়ার প্রধান কারণ হলো তার পারিবারিক অশান্তি। ইমনের পিতামাতা আলাদা অবস্থান করে। এ ধরনের পারিবারিক অশান্তি তার মনে অশান্তি সৃষ্টি করেছে। তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ঘরে পিতা বা মাতাকে না পাওয়ায় সব সময় ইমনের মনে কষ্ট থাকে। একসময় এ রকম পরিবেশে বড় হতে থেকে থেকে ঐ পরিবেশের প্রতি বিদ্রোহী হয়ে ওঠে। একদিন তার এ পুঞ্জীভূত ক্ষোভ মা-বাবা তথা সমাজের প্রতি বৈরীভাব পোষণ করে তাকে অপরাধপ্রবণ করে তোলে।