1 Answers
সুমার চেয়ে রুমার শক্তি চাহিদা বেশি হওয়ার কারণ হলো তাদের দেহের ক্ষেত্রফলের পার্থক্য। শক্তির চাহিদা দেহপৃষ্ঠের ক্ষেত্রফলের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। দেহপৃষ্ঠের ক্ষেত্রফল বাড়লে বিপাক ও শক্তি উৎপাদন বৃদ্ধি পায়। আর বিপাক ও শক্তি উৎপাদন বৃদ্ধি পেলে শক্তি চাহিদা বৃদ্ধি পায়।
রুমা ও সুমা একই শ্রেণিতে পড়ে। অর্থাৎ তারা সমবয়সী। কিন্তু রুমা সুমার চেয়ে লম্বা। অর্থাৎ রুমার দেহপৃষ্ঠের ক্ষেত্রফল সুমার চেয়ে বেশি। এই ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে রুমার শক্তি চাহিদাও সুমার চেয়ে বেশি। দুজন ব্যক্তির ওজন, বয়স, লিঙ্গ ইত্যাদি একই হলেও দুজন ব্যক্তির দেহপৃষ্ঠের ক্ষেত্রফলের পার্থক্যের কারণে তাদের শক্তি চাহিদা ভিন্ন হতে পারে। এই 'কারণেই বেঁটে রুমার চেয়ে সুমার শক্তি চাহিদা বেশি।
4 views
Answered