1 Answers

তাহমিনা রীতিমত সালাত ও সাওম আদায় করলেও সে পর্দা রক্ষা করে চলে না। এমনকি গিবত, হিংসাসহ নানা পাপ কাজে লিপ্ত থাকে। তাহমিনার ত্রুটি সংশোধনের নিমিত্তে সুমা নিচের করণীয়গুলো গ্রহণ করতে পারে-

১. সুমা তাহমিনাকে পরামর্শ দেবে যথাযথভাবে আন্তরিকতার সাথে সালাত আদায় করতে। কারণ সালাত আমাদেরকে অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে। 

২. সুমা তাহমিনাকে নিয়মিত কুরআন তিলাওয়াতে আগ্রহী করবে। কুরআন তিলাওয়াতের মাধ্যমে তাহমিনা শরিয়ত, অনুশীলনে অধিক মনযোগী হয়ে উঠবে। 

৩. মহান আল্লাহর নিয়ামত স্মরণ করিয়ে তাহমিনাকে ইবাদতে আগ্রহী করবে। 

৪. পর্দা লঙ্ঘন, গিবত, হিংসা প্রভৃতি কাজের সামাজিক মন্দ প্রভাব সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করবে। 

৫. যে কাজগুলো হারাম সেগুলো সম্পাদন করলে আখিরাতে যে ভয়ানক শাস্তি পেতে হবে সে বিষয়ে সতর্ক করবে। 

৬. পর্দা লঙ্ঘন, গিবত ও হিংসায় যে সামাজিক অশান্তি ও নৈতিক স্থলনের সুযোগ তৈরি হয় তা বোঝাবে।

সুমা পর্যায়ক্রমে উপরিউক্ত পদক্ষেপগুলো নেওয়ার পরও যদি তাহমিনা গর্হিত কাজগুলো থেকে ফিরে না আসে তাহলে সুমা তার সাথে বন্ধুত্বের ছেদ ঘটাবে।

5 views

Related Questions