1 Answers

অনুচ্ছেদ পাঠ করে আমরা জানতে পারি, ধর্মীয় শিক্ষক সোহাগের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। কিন্তু তিনি সোহাগের সংশোধনের নিমিত্তে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেননি। এক্ষেত্রে শিক্ষক মহোদয় সোহাগকে আলাদাভাবে ডেকে ঘৃণা ও ঈর্ষার কুফল সম্পর্কে কুরআন ও হাদিসভিত্তিক ধারণা দিতে পারতেন। এরপর সে যা করছে অর্থাৎ আবিদ সম্পর্কে যা বলছে তা ঘৃণা ও ঈর্ষার পর্যায়ে পড়ে তা বোঝাতে পারতেন। নিয়মিত লেখাপড়া করে আবিদের ভালো সাফল্য টপকে যাওয়ার পরামর্শ দিতে পারতেন। আবিদ ভালো ছাত্র হয়ে থাকলে তার সাথে মিশে তার সহযোগিতা নিয়ে নিজেকে ভালো ছাত্র হিসেবে তৈরি করার পরামর্শ দিতে পারতেন।

পরিশেষে বলা যায়, হিংসা-বিদ্বেষ মারাত্মক সামাজিক অপরাধ। - ব্যক্তিগত সাফল্য ও জাতীয় উন্নতির জন্য সকলেরই হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা উচিত।

5 views

Related Questions