1 Answers
বিদ্যালয় পরিদর্শক শিক্ষক মিলনায়তনের সভায় বলেন, শিশুরা অনুকরণপ্রিয়। তাই তাদের সাথে আপনারা মার্জিত ও উন্নত ব্যবহার করবেন। বিদ্যালয় পরিদর্শকের ও বক্তব্য অনেক গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। একজন শিক্ষক যখন পড়ান তখন তার প্রভাব পড়ে তার শিক্ষার্থীদের ওপর। শিক্ষার্থী হিসেবে শিশুরা সবসময় অন্যদের অনুকরণ করে থাকে। শিশুরা যতটা না পড়ে শিখে তার চেয়ে বেশি শিখে অন্যদের দেখে ও তাদের কাছ থেকে শেখে। সেজন্য কোনো কিছু শিক্ষা দিতে গিয়ে তাদের সাথে কড়া বা কঠিন আচরণ করা মোটেও উচিত নয় এবং তাদের আদর-স্নেহের দ্বারা বুঝিয়ে বলতে হবে। অন্যথায় শিশুর যথাযথভাবে মানসিক বিকাশ সাধন করতে পারবে না। তাই শিশুদের প্রতি আমাদের যত্নবান হতে হবে এবং তাদের জন্য একটি সুন্দর ও শিক্ষণীয় পরিবেশ গড়ে তুলতে হবে।
4 views
Answered