1 Answers
বিদ্যালয়ে যাওয়ার পথে কিছু দুষ্ট ছেলে রফিকের বোনকে উত্ত্যক্ত করে। রফিক বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে অবহিত করে তার সাহায্য কামনা করেন। প্রধান শিক্ষক তাকে পরোক্ষভাবে ইঙ্গিত দেন যে, শালীনতা এবং ধর্মীয় মূল্যবোধের অভাবে এমনটি ঘটছে। এছাড়া তিনি রফিককে মহানবি (স.)-এর আদর্শ অনুসরণের প্রতি ইঙ্গিত দেন।
প্রধান শিক্ষক যা করেছেন বা বলেছেন যদিও তা প্রশংসাযোগ্য কিন্তু তা পূর্ণাঙ্গ সমাধান নয়। এক্ষেত্রে তিনি আরও কতিপয় পদক্ষেপ নিতে পারতেন। যেমন- তিনি প্রথমত ঘটনার কারণ অনুসন্ধান করে চিহ্নিত সমস্যার সমাধান করতে পারতেন। সত্যি সত্যি যদি রফিকের বোনের পোশাক-পরিচ্ছদ, বেশভূষা, চালচলন ইত্যাদিতে ত্রুটি পরিলক্ষিত হয়ে থাকে, এক্ষেত্রে প্রধান শিক্ষক রফিকের বোনকে সরাসরি উপদেশ দিতে পারতেন। অন্যদিকে, প্রধান শিক্ষক দোষী ছেলেদের ধর্মীয় মূল্যবোধ ও আদর্শের আলোকে জীবন পরিচালনা করার প্রতি তাগিদ দিতে পারতেন। তাদের শাসন করতে পারতেন। বিষয়টি নিয়ে ধর্মীয় শিক্ষকের সাথে আলোচনা করে শ্রেণিতে শালীনতা ও ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে আলোচনা করতে পারতেন। প্রয়োজনে প্রধান শিক্ষক দুষ্ট ছেলেদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারতেন।