1 Answers
বিজ্ঞ আলেমগণ মনে করেন, শাহজাহান সাহেবের হজ অর্থহীন এবং অগ্রহণযোগ্য। বিজ্ঞ আলেমগণের মন্তব্য যথার্থ বলে মনে করি। এ ব্যাপারে নিচে আলোচনা করা হলো-
ইসলামের মূলভিত্তি পাঁচটি। তা হলো- কালিমা, নামায, রোযা, হজ ও যাকাত। শাহজাহান সাহেব নিয়মিত নামায আদায় করেন না, রমযান মাসে সাওম বা রোযা পালন করেন না এবং যাকাতও প্রদান করেন না। ফলে শাহজাহান সাহেবের হজ কাজে আসবে না। কারণ নামায, রোযা ও যাকাতের ব্যাপারে কিয়ামত দিবসে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অন্যদিকে, শাহজাহান সাহেব অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা হজ পালন করেন। এরূপ হারাম অর্থ দ্বারা হজ আদায় হয় না। সুতরাং শাহজাহান সাহেবের হজ অর্থহীন ও অগ্রহণযোগ্য।
5 views
Answered