1 Answers
ফারহানের কাজে খিদমতে খালক তথা মানবসেবার বহিঃপ্রকাশ ঘটেছে। কেননা তিনি অন্ধকে রাস্তা পার হতে সাহায্য করেন এবং পিপাসার্তকে পানি পান করান।
মানবসেবা আখলাকে হামিদাহর অন্যতম বিষয়। মানবসেবা মানুষের উন্নত চরিত্রের পরিচায়ক। যে ব্যক্তি মানুষের সেবা করেন তিন মহৎপ্রাণ। সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তায়ালাও এরূপ ব্যক্তিকে ভালোবাসেন। যিনি মানুষের সেবা, সাহায্য-সহযোগিতা করেন আল্লাহ তায়ালাও তাকে সাহায্য ও দয়া করেন। মহানবি (স.) বলেন
لَا يَرْحَمُ اللهُ مَنْ لَّا يَرْحَمُ النَّاسَ
অর্থ : “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।” (বুখারি অন্য হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন,
ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمُكُمْ مَنْ فِي السَّمَاءِ
অর্থ : “তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।” (তিরমিযি)
অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন। (মুসলিম)
সুতরাং বলা যায়, ফারহানের কর্মকান্ডে মানবসেবা প্রকাশ পাওয়ায় তিনি আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করবেন।