1 Answers
আনোয়ারা বেগমের কাজটি ইসলামের দৃষ্টিতে প্রতারণার শামিল। প্রতারণা নিন্দনীয় চরিত্রের মধ্যে অন্যতম একটি। ফাঁকি দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা, ভেজাল দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, মাপে-ওজনে কম দেওয়া, বেশি দামের জিনিসের সাথে কম দামের জিনিস মিশিয়ে দেওয়া, গাভী বিক্রির আগে স্তনে দুধ আটকে রাখা, মিথ্যা হলফ করে অন্যের হক নষ্ট করা এসবই প্রতারণার শামিল। ব্যবসায়-বাণিজ্য ছাড়াও মানুষ 'অন্যান্য আর্থসামাজিক কাজেও প্রতারণা করে থাকে।
উদ্দীপকের চরিত্র আনোয়ারা বেগম দ্বিগুণ টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা ধার নিয়ে টাকা ফেরত দেন নি। তার এ কাজ প্রতিশ্রুতি ভঙ্গের পর্যায়ে পড়ে, যা প্রতারণা ছাড়া অন্য কিছু নয়।
5 views
Answered