1 Answers
জনাব আতিক বর্ষা মৌসুমে রাস্তার দুই পাশে এক হাজার ফলজ ও বনজ গাছ রোপণ করে। আতিকের কাজটি সাদকা হিসেবে গণ্য হবে। কারণ হাদিসে আছে-
مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةً إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ
অর্থ : “কোনো মুসলমান যদি গাছ রোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে এবং তা থেকে কোনো পাখি বা মানুষ অথবা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে তবে তা তার জন্য সাদকারূপে গণ্য হবে।” তাই আতিকের লাগানো এ গাছের ফল কোনো মানুষ বা পশুপাখি ভক্ষণ করলে বা কোনো পথচারী ছায়ায় আশ্রয় গ্রহণ করলে এর সওয়াব আতিক পেতে থাকবে।
এছাড়া গাছ সর্বদা অক্সিজেন দিচ্ছে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে ভূমিকা রাখছে। এর মাধ্যমে মানুষ ও অন্যান্য জীব উপকৃত হচ্ছে। সেজন্যও আতিক সওয়াব পাবে।