1 Answers
নাসির সাহেব একটি আম গাছ লাগিয়েছেন। গাছের ফল পাখিরা খায়। মানুষ তার ছায়াতে বসে উপকৃত হয়। নাসির সাহেবের এ কাজটি সদকা হিসেবে গণ্য হবে। কেননা মহানবি (স.) বলেছেন, “কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।”
আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষ অত্যন্ত আবশ্যকীয় বস্তু। বৃক্ষ আমাদের অন্ন, বস্ত্র, ওষুধ, কাঠ, ফল ইত্যাদির যোগান দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক ভূমিকা রাখে। অক্সিজেন সরবরাহ করে ও কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে আমাদের পৃথিবীকে বাসযোগ্য রাখে। তাই বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু।
নাসির সাহেবের বৃক্ষরোপণ-দ্বারা এমনি একটি মহতী কাজ সম্পন্ন হয়েছে। যা দ্বারা সে নিজে উপকৃত হওয়ার পাশাপাশি অন্যরাও উপকৃত হচ্ছে এবং এর দ্বারা সে পরকালে সদকার সওয়াব পাবে। আমাদেরও এমন ভালো কাজ করা দরকার।