1 Answers
জনাব রফিকের কাজটি কর্তব্যপরায়ণতা হিসেবে গণ্য হবে। কারণ তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন।
জনাব রফিক একজন সরকারি কর্মকর্তা। অফিসে তার দায়িত্ব হলো তার অধীনস্ত শাখাগুলোর কার্যক্রম তদারকি করা। এজন্য তিনি প্রতিদিন অফিসের বিভিন্ন শাখায় গিয়ে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কাজগুলো যথাসময়ে সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রত্যেককে নির্দেশ দেন। তার এ কাজে কর্তব্যপরায়ণতা ফুটে ওঠে।
মহানবি (স.) বলেছেন, "তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমরা প্রত্যেকেই স্বীয় দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।” আল্লাহ তায়ালা দুনিয়াতে আমাদের পরীক্ষা করার জন্য নানা দায়িত্ব ও কর্তব্য দিয়েছেন। পরকালে তিনি আমাদের সকলকে কর্তব্য পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। সেদিন কর্তব্যপরায়ণগণ সহজেই মুক্তি লাভ করবে। তাদের জন্য রয়েছে সফলতা ও জান্নাত। আর অন্যদিকে যারা কর্তব্য কাজে অবহেলা করেছে, ঠিকমতো দায়িত্ব পালন করেনি তারা বিপদগ্রস্ত হবে। তারা শাস্তি ভোগ করবে। তাদের জন্য রয়েছে চিরশাস্তি জাহান্নাম।