1 Answers

জনাব মুহাইমিনের কাজটিকে সাদকাহ বলে গণ্য করা যায়। রাসুল (স.)-এর হাদিস দ্বারা এটি প্রমাণিত।

মহানবি (স.) বলেছেন, কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে। এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সাদকাহ হিসেবে গণ্য হবে। (বুখারি ও মুসলিম)

জনাব মুহাইমিন প্রতিবছর তার গ্রামের রাস্তার পাশে বিভিন্ন রকমের বৃক্ষরোপণ করেন। ফলে গ্রামের সাধারণ মানুষ উপকৃত হন। অর্থাৎ তিনি উক্ত হাদিসের ওপর আমল করেন। তাই তার এ কাজটি সাদকাহ হিসেবে গণ্য হবে।

6 views

Related Questions