1 Answers
উদ্দীপকে রানার দোকান প্রতিষ্ঠার কাজটিকে ব্যবসায় উদ্যোগ বলে।
ঝুঁকি নিয়ে ব্যবসায় স্থাপন ও পরিচালনাই হলো ব্যবসায় উদ্যোগ। এর প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। এর মাধ্যমে যেকোনো ব্যক্তি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।
উদ্দীপকের রানা কলেজে পড়ার সময় খেয়াল করে, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কাজে ফটোকপি দরকার হয়। কিন্তু আশপাশে ফটোকপির দোকান না থাকায় তাদেরকে অনেক দূরে যেতে হয়। তাই সে কলেজ মোড়ে ফটোকপির দোকান দেয়। রানা নিজ উদ্যোগে ঝুঁকি নিয়ে ফটোকপির ব্যবসায়টি শুরু করে। এতে তার আয়ের ব্যবস্থা হয়। এছাড়া সে নিজ চেষ্টায় ব্যবসায়টিকে সাফল্যের দিকে নিয়ে যায়। এসব বৈশিষ্ট্যের সাথে ব্যবসায় উদ্যোগের মিল আছে। তাই বলা যায়, রানা ব্যবসায় উদ্যোগ নিয়ে দোকানটি প্রতিষ্ঠা করে।
4 views
Answered