1 Answers
উদ্দীপকের মি. মুনসুরের পিকনিক স্পট প্রতিষ্ঠার কাজটিকে ব্যবসায় উদ্যোগ বলে।
এক্ষেত্রে লাভের আশায় ঝুঁকি নিয়ে ব্যবসায় গঠন ও পরিচালনা করা হয়। ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। এ উদ্যোগ নেওয়ার ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
উদ্দীপকের মি. মুনসুর চিত্রা নদীর তীরে চল্লিশ একর জমির ওপর একটি পিকনিক স্পট প্রতিষ্ঠা করেছেন। স্থানটি অনেক মনোরম। বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে স্পটটি সাজানো হয়েছে। পরবর্তীতে জনপ্রতি ৩০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। মি. মুনসুরের এই কাজটিতে ঝুঁকি আছে। এক্ষেত্রে তাকে অনেক অর্থ খরচ করতে হয়েছে। কোনো কারণে জনসমাগম কম হলে তাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।তবুও তিনি মুনাফার আশায় পিকনিক স্পটটি পরিচালনা করছেন। এসব বৈশিষ্ট্য ব্যবসায় উদ্যোগের সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, মি. মুনসুরের কাজটি ব্যবসায় উদ্যোগের অন্তর্ভুক্ত।