1 Answers

আরমানের কাজটিকে উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প বলা যায়।

এ শিল্পের জমি এবং কারখানা ভবন ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের দাম প্রতিস্থাপন ব্যয়সহ ৫০ লক্ষ থেকে ১০ কোটি টাকা হয়। আর, এর শ্রমিক সংখ্যা হয় ২৫ থেকে ৯৯ জন।

উদ্দীপকের আরমান আর্থিক সমস্যার কারণে এইচএসসি পাসের পর পড়ালেখা বন্ধ করে দেয়। বন্ধুদের পরামর্শে সে ক্যাটারিং সার্ভিসের ওপর কোর্স করে একটি হোটেল স্থাপন করে। সে তার বাবার জমি বিক্রি করে এর মূলধন যোগান দেয়। এছাড়াও তার প্রতিষ্ঠানে কর্মচারীর সংখ্যা ৩০ জন। তার হোটেলে খাবার তৈরি করে তা বিক্রি করা হয়। এ থেকে বোঝা যায়, তার প্রতিষ্ঠানটি একটি উৎপাদনমুখী শিল্প। আর এমন শিল্প গঠনে সর্বনিম্ন ৫০ লক্ষ টাকা প্রয়োজন হয়। এ বৈশিষ্ট্যটি উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পের সাথে মিলে যায়। অতএব, তার কার্যক্রম উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পের অন্তর্গত।

5 views

Related Questions