1 Answers

উদ্দীপকে উল্লিখিত মিসেস শামীমার উপভোগ্য বস্তুটি সম্পদ নয়।

কারণ অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য হলো অভাব পূরণের ক্ষমতা, অপ্রতুলতা, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা। এ চারটি মৌলিক বৈশিষ্ট্য না থাকলে তাকে সম্পদ বলার কোনো সুযোগ নেই। কিন্তু উদ্দীপকের শামীমার উপভোগ্য বস্তুটির এসব বৈশিষ্ট্যের একাধিক বৈশিষ্ট্য নেই। কারণ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনের প্রশান্তি আনতে পারলেও (উপযোগ) এর কোনো বাহ্যিক আকার নেই। এটি অপ্রাচুর্য নয় এবং হস্তান্তরযোগ্যও নয়। সম্পদের মৌলিক তিনটি বৈশিষ্ট্যই এতে অনুপস্থিত। তাই এটি সম্পদ হতে পারে না। সম্পদ হওয়ার মতো যোগ্যতা এটির নেই। প্রাকৃতিক সম্পদ হিসেবে নদীর মধ্যে সম্পদের বৈশিষ্ট্য রয়েছে। সে অর্থে নদী সম্পদ। কিন্তু নদীর সৌন্দর্য ও প্রাকৃতিক উপভোগ্য বিষয়সমূহ সম্পদ হতে পারে না। তাই বলা যায়, মিসেস শামীমার উপভোগ্য বস্তুটি সম্পদ নয়।

5 views

Related Questions

যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে আজ সারা বিশ্বে ৮ কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। বাস্তুচ্যুত মানুষের এ সংখ্যাা বাংলাদেশের জনসংখ্যা র প্রায় অর্ধেক । সারা বিশ্বের বাস্তুচ্যুতির প্রধান পাঁচটি উৎসদেশের একটি হচে।ছ মায়নমার। সেখান থেকে ২০১৭ সালে প্রায় ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হয়ে বাংলাদেশে এসে আশ্রয় দেয়। এই শরণার্থীরা তাদের নিজ দেশে ফিরে যেতে চায়: কিনুত তাদের নিরাপত্তা, মর্যাদা এবং মায়ানমারের নাগরিক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা – এসব কিছুই সম্ভব নয় আন্তর্জাতিক মহলের একট সার্বিক উদ্যোগ ছাড়া। তার পূর্ব পর্যন্ত বাংলাদেশ তাদের সুরক্সা, সহায়তা ও নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে নোয়াখালীর ভাসানচরে তাদের জন্য আধুনিক সুযোগ সুবিধা একটি স্বতন্ত্র আবাসস্থল নির্মাণ করা হয়েছে। সম্প্রতি রোহিঙ্গাদের একটি অংশ সেখানে স্থানান্তর করা হয়েছে। প্রত্যেক শরণার্থীর রয়েছে ব্যক্তিগত দুঃখ –কষ্ট , বঞ্চনা ও যন্ত্রণার ইতিহাস। বাংলাদেশে আশ্রিত এসব রোহিঙ্গা নিয়মিত সংগ্রাম করে যাচ্ছে মর্যাদা নিয়ে বেঁচে থাকতে। তারা আশাবাদী, একদিন তারা নিজ দেশ মায়ানমারে ফিরে যেতে পারবে। (Translate to English)
1 Answers 8 Views