1 Answers
ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিপুল তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে এবং এ কাজটি খুবই তাৎপর্যপূর্ণ। - আত্মা দেহ থেকে নির্গত হলে দেহটি একটি জড়বস্তুতে পরিণত হয় এবং প্রাকৃতিক নিয়মেই তা পচতে শুরু করে যা ভূ-পৃষ্ঠে পড়ে থাকলে ভীতির সঞ্চার হয় এবং পরিবেশ নষ্ট হয়। তাই শাস্ত্রে মৃতদেহ সৎকারের বিধান দেওয়া হয়েছে। সুতরাং শবদেহের অন্ত্যেষ্টিক্রিয়ার যে কেবল ধর্মীয় দিক থেকে গুরুত্ব আছে তা নয়, সামাজিক দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। কেউ মারা গেলে পাড়া- প্রতিবেশী, আত্মীয়-স্বজন দেখতে আসেন। মৃত ব্যক্তির পরিবার, জ্ঞাতিবর্গ অশৌচ পালন করে তার আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। এতে সামাজিক অনুশাসনের বন্ধন আরো দৃঢ় হয়। তাছাড়া অন্ত্যেষ্টিক্রিয়ার মন্ত্রটি উচ্চারণের ফলে আত্মা পবিত্র হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার ফলে সামাজিক মূল্যবোধ সৃষ্টি হয়। সকলের মধ্যে একটা ক্ষমাসুন্দর মন তৈরি হয়। উদ্দীপকের বিপুলকেও তার বাবার মৃতদেহ সৎকার করতে হবে। উপরের আলোচনা থেকে সহজেই বোঝা যায় যে, ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিপুলের কাজটি যথেষ্ট গুরুত্ব বহন করে।