1 Answers

বিশ্বস্ততা বন্ধুত্বের কেন্দ্রবিন্দু। জীবনে বিশ্বস্ত বন্ধুর সংখ্যা খুবই কম। বিশ্বস্ত বন্ধু জীবনে নানাভাবে উপকারে আসে, বিপদে আপদে সাহায্য করে, পরামর্শ দেয়, সান্নিধ্য লাভে আনন্দ পায় ও প্রতিভা বিকাশে সহায়তা করে। 

উদ্দীপকটি মূল্যায়ন করলে দেখা যায়, লিংকন জুলিয়ানের বিশ্বস্ত বন্ধু নয়। তারা একই ক্লাসে পড়ে, একই সাথে থাকে, তবুও তারা বন্ধু নয়। কারণ জুলিয়ান লিংকনকে বিশ্বাস করে না। লিংকনকে বিপদে-আপদে সাহায্য করে না। জুলিয়ান লিংকনকে কোনো ব্যাপারে পরামর্শ দেয় না বরং তার প্রতিভা বিকাশে বাধা দেয়, যা কোনো বিশ্বস্ত বন্ধুর গুণ নয়। আমরা অনেকের সাথে বন্ধুসুলভ সম্পর্ক তৈরি করি। কিন্তু সবাই আমাদের ঘনিষ্ঠ বন্ধু নয়। ঘনিষ্ঠ বন্ধু সে-ই, যাকে আমি সত্যিকারভাবে বিশ্বাস করি। উদ্দীপকটিতে জুলিয়ানের যে চরিত্র চিত্রায়িত হয়েছে তা বিশ্বস্ত বন্ধুত্বের পরিপন্থী। 

মূলকথা: সৎ পরামর্শ না দেওয়া, উপকার না করা প্রকৃত বন্ধুড়ের অন্তরায়।

4 views

Related Questions