1 Answers

হিন্দুশাস্ত্রে মৃতদেহকে সৎকারের কথা বলা হয়েছে। তাই ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে মৃণালের বাবার সৎকারের গুরুত্ব অপরিসীম।

শাস্ত্রমতে মৃত্যু মানে দেহ থেকে আত্মার বহির্গমন। আত্মা দেহ থেকে অন্তর্হিত হলে দেহ একটি অচল পদার্থে পরিণত হয়। কারণ আত্মা ছাড়া দেহ অচল। এ অচল দেহ ধীরে ধীরে পচে যায়। তাই শাস্ত্রে মৃতদেহ সৎকারের বিধান দেওয়া হয়েছে। আর সৎকারের অপর নাম হলো অন্ত্যেষ্টিক্রিয়া। যার অর্থ হলো অগ্নিতে মৃতদেহকে আহুতি দেওয়া। তাই বলা যায়, মৃতদেহের সৎকার করা ধর্মীয় দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।

অপরদিকে, মৃণালের বাবা মারা গেলে তার আত্মীয়স্বজন দেখতে আসে। মৃত ব্যক্তির পরিবার ও আত্মীয়স্বজন অশৌচ ও শ্রদ্ধানুষ্ঠান পালন করার মাধ্যমে মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা পালন করে। অন্যদিকে, মৃতদেহ রেখে দিলে পচে গন্ধ ছড়াবে, পরিবেশ দূষিত এবং লোকালয় মানুষের বসবাসের অযোগ্য হবে। এদিক থেকে সামাজিকভাবে সৎকার তাৎপর্যপূর্ণ।

মানুষ মারা গেলে সৎকারের মাধ্যমে মানুষের মনে ভয়ের সৃষ্টি হয় যে আমাদের মারা যেতে হবে। তখন মানুষ ধর্মীয় অনুশাসন মেনে চলে। খারাপ কর্ম থেকে নিজেকে দূরে রাখে। সৎপথে চলে। আর তখন মানুষের মনে ধর্মীয় অনুভূতি প্রবল হয়।

পরিশেষে বলা যায় যে, সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মৃণালের বাবার সৎকার খুবই গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions