1 Answers
দিব্যেন দত্তের বয়সকালে মৃত্যুর ফলে তার দেহটি জড়বস্তুতে পরিণত হয় এবং প্রাকৃতিক নিয়মে এটি পচতে শুরু করে সৎকারের অভাবে। নিকটাত্মীয় না থাকায় তার পরিবার, জ্ঞাতিবর্গ সৎকার অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া করেনি। ভূপৃষ্ঠে মৃতদেহ ভীতির সঞ্চার ও পরিবেশ নষ্ট করে। শাস্ত্রে মৃতদেহ সৎকার অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার বিধান আছে। তবে এটি কেবল ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ তা নয়, সামাজিক দিক থেকেও এর গুরুত্ব অধিক। তাই কেউ মারা গেলে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন দেখতে আসেন। মৃত ব্যক্তির পরিবার তার আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। এতে সামাজিক অনুশাসনের বন্ধন আরও দৃঢ় হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার মন্ত্রটি উচ্চারণের ফলে আত্মা পবিত্র হয়। সকলের মধ্যে একটি ক্ষমাসুন্দর মন তৈরি হয়। তাই এ বিধানের গুরুত্ব সবদিক থেকেই অনেক বেশি।