1 Answers
উদ্দীপকের আলোকে অষ্টাঙ্গযোগের গুরুত্ব সম্পর্কে জানা যায়। অষ্টাঙ্গযোগ পালন না করে কোনো ব্যক্তিই যোগী হতে পারে না। এই অষ্টাঙ্গযোগ একমাত্র যোগীদের জন্যই নয় বরং যেকোনো ব্যক্তির জীবনে অনাবিল সুখ এনে দিতে পারে। সে ব্যক্তি নিজেকে পূর্ণ সুখী হিসেবে দেখতে চায় এবং প্রাণিমাত্রকে সুখী দেখতে চায়, তাদের সবার জন্যই অষ্টাঙ্গযোগের পালন অনিবার্য। আসনে দেহ ও মন সুস্থ, সবল ও সতেজ হয়, তখন প্রকৃতির সঙ্গে তাঁর একটা ঐক্যতান সৃষ্টি হয়, শেষে তাঁর দেহসচেতনতা লুপ্ত হয়ে যায়, দেহকে তিনি জয় করে আত্মার অন্তরতম প্রদেশে নিয়ে যায়। অষ্টঙ্গযোগের মাধ্যমে ব্যক্তিগত, সামাজিক একতা, শারীরিক সুস্থতা, বৌদ্ধিক জাগরণ, মানসিক শান্তি এবং আত্মিক আনন্দের অনুভূতি হতে পারে।
4 views
Answered