1 Answers

তীর্থস্থান পবিত্র, তাই তীর্থ দর্শনের গুরুত্ব অপরিসীম।

পুণ্যস্থানকে বলা হয় তীর্থস্থান। তীর্থস্থান ভ্রমণ করা একটি পুণ্য কর্ম। ধর্মপালন করার মতো তীর্থদর্শন করাও একটি পবিত্র কর্তব্য। তীর্থদর্শনে মন পবিত্র হয়, অশান্ত মন শান্ত হয়। দুঃখ দূর হয়। পুণ্যলাভ হয়। পরকালে সদ্গতি হয়। এছাড়াও ঐতিহাসিক তীর্থস্থান ভ্রমণে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। মনের প্রসারতা বাড়ে, সংকীর্ণতা দূর হয়। উদারতা বৃদ্ধি পায়। মনে আনে স্বস্তি। মহাপুরুষদের জীবনাচরণের নিদর্শন মনকে ভালো কাজে উদ্বুদ্ধ করে।

5 views

Related Questions