1 Answers

উদ্দীপকে রুবেলের দাদু সুনামগঞ্জ জেলার তাহিরপুর গ্রামের"   'পণাতীর্থ স্থান' থেকে ফিরেছেন। এছাড়াও বাংলাদেশে এ রকম আর তীর্থস্থান রয়েছে যেখানে স্বয়ং ভগবান কিংবা যার অবতারের আবির্ভাব ঘটেছিল। স্বয়ং ভগবান কিংবা তাঁর অবতারের আবির্ভাব স্থানকে পুণ্যস্থান বলে। আর পুণ্যস্থানকে বলা হয় তীর্থস্থান। তীর্থস্থান দর্শনের গুরুত্ব অপরিসীম। তীর্থস্থান ভ্রমণ করা একটি পুণ্য কর্ম। ধর্মপালন করার মতো তীর্থদর্শন করাও একটি পবিত্র কর্তব্য। তীর্থদর্শনে মন পবিত্র হয়, মন শান্ত হয়, দুঃখ দূর হয়, পুণ্যলাভ হয় এবং পরকালীন সদ্গতি হয়। এছাড়াও ঐতিহাসিক তীর্থস্থান ভ্রমণে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। মনের প্রসারতা বাড়ে। মনের সংকীর্ণতা দূর হয়। উদারতা বৃদ্ধি পায়। মনে আনে স্বস্তি। মহাপুরুষদের জীবনাচরণের নিদর্শন মনকে ভালো কাজে উদ্বুদ্ধ করে।

4 views

Related Questions