1 Answers
হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে উক্ত দেবতা বা কার্ত্তিক দেবের পূজার যথেষ্ট গুরুত্ব ও প্রভাব রয়েছে।
কার্তিক মাসের সংক্রান্তিতে কার্ত্তিক পূজার আয়োজন করা হয়। কার্ত্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সন্তান-সন্ততি প্রার্থনা করে থাকেন। কথিত আছে, দেবকী কার্তিকের ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে লাভ করেছিলেন। উদ্দীপকের সুজিত-শম্পা দম্পতিও বিয়ের আট বছর পর কার্ত্তিক দেবের পূজা করার মাধ্যমে এক পুত্রসন্তান লাভ করে। এছাড়াও কার্ত্তিক পূজার বিশেষ গুরুত্ব ও প্রভাব রয়েছে আমাদের জীবনে। নিচে তা তুলে ধরা হলো-
১. কথায় বলে কার্তিকের মতো চেহারা। অর্থাৎ কার্তিকের দেহাকৃতি অত্যন্ত সুন্দর, সুঠাম ও বলিষ্ঠ। এ কারণে কার্ত্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সুন্দর, সুঠাম ও বলিষ্ঠ চেহারার সন্তানাদি প্রার্থনা করে থাকেন।
২. কার্ত্তিক দেবতাদের সেনাপতি। তিনি অসীম শক্তিধর' দেবতা। এজন্য তাঁকে রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়।
৩. কার্ত্তিক নম্র ও বিনয়ী স্বভাবের দেবতা। কিন্তু সমাজের, অন্যায় ও অবিচার নির্মূলে তিনি অবিচল যোদ্ধা। তিনি তারকাসুরকে পরাভূত করে স্বর্গরাজ্য উদ্ধার করে স্বর্গে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা কার্তিকের ন্যায় প্রতিষ্ঠার আদর্শ অনুসরণে নীতিবান হতে পারি। তাঁকে অনুসরণ করে বিনয়ী মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারি এবং আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি।
৪. আমাদের সকলকেই কার্তিকের মতো নম্র ও বিনয়ী হওয়া উচিত এবং অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।