1 Answers
উদ্দীপকে মিনার মা বিভিন্ন বনভূমির গুরুত্বের কথা উল্লেখ করেছে।
বাংলাদেশে পর্যাপ্ত বনভূমি নেই। একটি দেশের মোট আয়তনের ২০- ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এ সম্পদের পরিমাণ রয়েছে মাত্র ১৩ শতাংশ। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ঘরবাড়ি এবং আসবাবপত্র নির্মাণে মূল্যবান কাঠের প্রয়োজন। এসব কাঠ বনভূমি থেকেই সরবরাহ করা হয়। যার কারণে বনভূমি ক্রমেই কমে যাচ্ছে। কিন্তু এসব বন থেকে মূল্যবান কাঠ, মধু, মোম ইত্যাদি বনজ সম্পদ পাওয়া যায়।
তাই আমাদের জাতীয় জীবনে বনভূমি শুধু বনজ সম্পদের জন্যই নয় বরং আলো, বাতাস, সবুজ শ্যামল প্রকৃতিতে স্বাস্থ্যসম্মত জীবনের জন্যও এর গুরুত্ব অপরিসীম।
5 views
Answered