1 Answers

অমিতের এলাকার বনভূমি স্রোতজ বা গরান বনভূমির অন্তর্ভুক্ত। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশ খুলনা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার জোয়ার ভাটার লোনা ও ভেজা মাটিতে জন্মানো উদ্ভিদসমূহ নিয়ে স্রোতজ বা গরান বনভূমি গঠিত। প্রধানত সুন্দরবনে এসব উদ্ভিদ বেশি জন্ম নেয়। স্রোতজ বা গরান বনভূমির স্যাঁতস্যাঁতে লোনা পানিতে সুন্দরী, গেওয়া, পশুর, ধুন্দল, কেওড়া, বাইন, গরান গোলপাতা ইত্যাদি বৃক্ষ জন্ম নেয়। বাংলাদেশে মোট ৪,১৯২ বর্গ কিলোমিটার গরান বনভূমি রয়েছে। উদ্দীপকের অমিতের বাড়ি দেশের দক্ষিণাঞ্চলে। তাঁর এলাকার কিছু গাছ শুধু লোনা ও ভেজা মাটিতেই জন্মায়। যা দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় যে, অমিতের এলাকার বনভূমি হলো স্রোতজ বা গরান বনভূমি।

পরিশেষে বলতে পারি, এ বনভূমি পৃথিবীর সর্বপেক্ষা বৃহৎ স্রোতজ বনভূমি।

4 views

Related Questions