1 Answers

উলিপুর এলাকার অধিবাসীদের প্রধান সমস্যা ছিল অনুন্নত অবকাঠামোগত (যাতায়াত, বিদ্যুৎ ও যোগাযোগ) ব্যবস্থা।

বিদ্যুৎ, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা ব্যবসায়ের ওপর প্রভাব ফেলে। ব্যবসায়ের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য এসব উপাদান পর্যাপ্ত ও উন্নত হওয়া প্রয়োজন।

উদ্দীপকে উলিপুর নামের একটি এলাকার কথা বলা হয়েছে। এই এলাকাটি দুর্গম। এ ধরনের এলাকার জনগণ বিভিন্নভাবে সুবিধাবঞ্চিত হয়। তাদের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থা পর্যাপ্ত থাকে না। ফলে উলিপুর এলাকার অধিবাসীদের সমস্যার শেষ নেই। মূলত এখানে অবকাঠামোগত উপাদান অনুন্নত। তাই এখানের জনগণ সহজে বা দ্রুত যাতায়াত করতে পারে না। এছাড়া, দুর্গম এলাকা হওয়ায় এখানে সব ধরনের চাহিদার পণ্য ব্যবসায়ীরা পৌঁছাতে পারে না। আর, রাস্তাঘাট অনুন্নত হওয়ায় ও বিদ্যুতের অপর্যাপ্ততার কারণেও এলাকাবাসীকে দুর্ভোগে পড়তে হয়। সুতরাং, উলিপুরের এলাকাবাসীদের কাছে এসব অবকাঠামোগত সমস্যাই প্রধান ছিল।

4 views

Related Questions