1 Answers

বিজয় দশমীর প্রধান প্রধান আচার উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা হলো-

১. দেবীকে সিঁদুর পরানো হয়, মিষ্টিমুখ করানো হয় এবং বিদায় সম্ভাষণ জানানো হয়।

২. সধবা নারীরা একে অন্যের কপালে সিঁদুর পরান ও দীর্ঘায়ু কামনা করেন।

৩. পরস্পর আলিঙ্গন করা এবং মিষ্টিমুখের মাধ্যমে একে। অপরের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে।

৪. আনুষ্ঠানিকতার সঙ্গে কোথাও কোথাও মিছিল করে ঢাক, কাঁসর, সানাই ইত্যাদি বাদ্যযন্ত্র বাজিয়ে দেবীর প্রতিমা বিসর্জন করা হয়।

৫. বাড়িতে ফিরে ছেলেমেয়ে ও পাড়া-পড়শিদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ও ধান-দূর্বা দিয়ে দীর্ঘায়ু কামনা করে।

৬. আত্মীয়স্বজন ও দরিদ্রদের মধ্যে নতুন জামা-কাপড় বা অর্থ ও উপহার প্রদান করা হয়।

৭. বিবাহিত মহিলারা পাড়ায় পাড়ায় একে অপরের সিঁথিতে সিঁদুর দিয়ে সকল এয়োগণের শুভকামনায় সিঁদুর খেলার মধ্য দিয়ে বিজয় দশমীর অনুষ্ঠান শেষ হয়।

4 views

Related Questions