1 Answers

আলোচ্য উদ্দীপকে আমরা দেখতে পাই শান্ত ও প্রান্ত সমবয়সী হওয়া সত্ত্বেও তাদের আচার-ব্যবহারের মধ্যে পার্থক্য রয়েছে। শান্তর পরিবারে নিয়মিত আচার-অনুষ্ঠান পালন করার কারণে তার মধ্যে ধর্মীয় অনুভূতির সৃষ্টি হয়। সে ঈশ্বরে ভক্তিশ্রদ্ধা করে প্রতিদিন পূজা করে। সে শান্ত এবং নম্র। সে সমাজের সকলের সাথে ভালো আচরণ করে। শান্ত সকলের প্রতি বিনয়ী ভাব পোষণ করে। সে বড়দের কথা কখনও অমান্য করে না। বড়দের সম্মান করে এবং সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল জীবনযাপন করে।

অপরদিকে, প্রান্তর পরিবারে এসকল ধর্মীয় আচার-অনুষ্ঠান না জানার কারণে সে ছিল ধর্মবিমুখ। সে ছিল দুরন্ত, সকলের সাথে সে অভদ্র আচরণ করত। বড়দের কথায় তর্ক করত। কাউকে সে মান্য করত না। গুরুজনদের সে অসম্মান করত। ছোটদের স্নেহ করত না। সর্বোপরি সে অনিয়ন্ত্রিত ও বিশৃঙ্খল জীবনযাপন করত।

5 views

Related Questions