1 Answers
আলোচ্য উদ্দীপকে সুমন্তের কাকীমা মারা যাওয়ায় তাকে মরণাশৌচ পালন করতে হবে। বর্ণভেদে মরণাশৌচ দশ, এগারো, বারো, পনেরো দিন অশৌচ পালন করে। যেমন ব্রাহ্মণদের দশদিন অশৌচ পালন করতে হয়। তাই সুমন্ত দশদিন মরণাশৌচ পালন করবে। এসময় সে কোনো মাছ, মাংস, ডিম খাবে না। ফলমূল খেয়ে জীবনধারণ করবে। সুমন্ত এ সময় পূজাও করতে পারবে না। কারণ এ সময় চিত্ত সাধনভোজনের উপযোগী থাকে না।
অপরদিকে পলাশ জননাশৌচ পালন করবে। কারণ তার ভাইয়ের সন্তান হয়েছে। তাকেও পনের দিন অশৌচ পালন করতে হবে। পলাশও এ সময় ডিম, মাংস ও মাছ খেতে পারবে না এবং পূজা করতে পারবে না। পলাশ এবং সুমন্ত দুজন যথাক্রমে জননাশৌচ এবং মরণাশৌচ পালন করবে।
5 views
Answered