1 Answers
শ্রীকান্ত পণ্ডিত অশৌচ পালনে যে ভিন্নতার কথা বলেছেন তাহলো- 'শৌচ' শব্দের অর্থ 'শুচিতা'। সুতরাং 'অশৌচ' শব্দের অর্থ পবিত্রতার অভাব।
মাতা-পিতা বা জ্ঞাতিবর্গের মৃত্যুতে আমাদের অশৌচ হয়। কারণ প্রিয়জনের মৃত্যুতে আমাদের মন শোকে আকুল হয়। আমাদের চিত্ত সাধন ভজনের উপযোগী থাকে না। তখন আমরা অশুচি হই। ব্রাহ্মণের অশৌচ দশ দিন, ক্ষত্রিয়ের বারো দিন, বৈশ্যের পনেরো দিন এবং শূদ্রের ত্রিশ দিন। বর্তমানে ব্রাহ্মণ ব্যতীত অনেকেই দ্বাদশ দিন অশৌচ পালন করে ত্রয়োদশ দিনে অথবা পঞ্চদশ দিনে অশৌচ পালন করে ষোড়শ দিবসে শ্রাদ্ধানুষ্ঠান করে থাকেন। মাতা-পিতার মৃত্যুর পর অশৌচকালে হবিষ্যান্ন বা ফলফলাদি খেয়ে জীবনধারণ করতে হয়। এ সময় কঠোর ব্রহ্মচর্য পালন করে শ্রাদ্ধ করার উপযুক্ততা অর্জন করতে হয়।
5 views
Answered