1 Answers
পিতামাতার জীবদ্দশায় সারাদিন কর্মক্লান্ত হয়ে ঘরে ফিরে এলে তাদের স্পর্শ আমাদের স্বর্গসুখ দেয়। হঠাৎ করে তাদের চির অনুপস্থিতি সন্তানকে বিচলিত করে তোলে। এমনকি নিকট আত্মীয়স্বজনের মৃত্যুও আমাদের বিপদগ্রস্ত করে তোলে। তাদের আত্মার শান্তি কামনায় নিজেদেরকে প্রস্তুত করতে হয়। কিন্তু বিচলিত মনে ঈশ্বরকে সবিনয়ে পূর্ণ একাগ্রতা আসে না। এজন্য চাই শান্ত মন। তাই সময়ের প্রয়োজন। আর এ প্রস্তুতির জন্যই মূলত ধীরেন্দ্র বাবুর পুত্ররা অশৌচ পালন করেছেন। যার মাধ্যমে ধীরেন্দ্র বাবুর পুত্রদের মন ধীরে ধীরে শান্ত হয় এবং মনে প্রশান্তি ফিরে আসে।
6 views
Answered