1 Answers

আলোচ্য উদ্দীপকে শান্ত আর উৎপল দু বন্ধু হলেও তারা ছিল দু বর্ণের। তাই দুজন দু ধরনের অশৌচ পালন করে। শান্তর পিসিমা মারা যাবার কারণে সে মরণাশৌচ পালন করছে। সে শূদ্র বর্ণের হওয়ায় সে এগারো দিন অশৌচ পালন করছে। এসময়ে মাছ, মাংস, ডিম খাবে না আবার কোনো পূজাও করতে পারবে না। অন্যদিকে, উৎপল ব্রাহ্মণঘরের সন্তান হওয়ায় তাকে দশ দিন অশৌচ পালন করতে হয়। এসময়ে সেও উচ্চ আমিষযুক্ত খাবার খেতে পারবে না। মূলত শান্ত আর উৎপলের মধ্যে পার্থক্য হলো একজনের দশ দিন অপর জনের এগারো দিন অশৌচ পালন করতে হয়।

4 views

Related Questions