1 Answers

সুবর্ণলতার ছোট পুত্রবধূ মেঘা ছিল অতি আধুনিক। সে গুরুজনদের শ্রদ্ধাভক্তির ধার ধারত না। প্রণাম বা নমস্কার করাকে সে সেকেলে প্রথা মনে করত। ঠাকুর পূজার সে বিশ্বাসী ছিল না। সকালে সে ঘুম থেকে দেরি করে উঠত। প্রণাম নমস্কারের পরিবর্তে সে হ্যায় হ্যালো বলতে পছন্দ করত।

অপরদিকে, সুবর্ণলতার বড় পুত্রবধূ রাধা ছিল মেঘার ঠিক বিপরীত। রাধা মধ্যবিত্ত ঘরের মেয়ে। সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে ঠাকুর দেবতার পূজা করত। শাশুড়িকে এবং গুরুজনকে সে পায়ে হাত রেখে প্রণাম করত। আর এ কারণে সবাই তাকে পছন্দ করত।

7 views

Related Questions