উদ্দীপকে রাধার করণীয় কাজ থেকে আধুনিক পরিবারের মেয়েরা কী শিক্ষা নিতে পারে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
আলোচ্য উদ্দীপকে রাধা আধুনিক ধনী পরিবারের উচ্চশিক্ষিত মেয়ে হয়েও সে ধর্মানুরাগী ছিল। সে প্রতিদিন গীতা পাঠ করত। আমাদের সমাজে বর্তমানে দেখা যায় উচ্চশিক্ষিত মেয়েদের ধর্মীয় গ্রন্থ সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। ধর্মীয় গ্রন্থ পাঠ করতে তাদের মধ্যে অনীহা দেখা যায়। বর্তমান সমাজের মেয়েরা রাধার কাছ থেকে ধর্মীয় গ্রন্থ পাঠ করার শিক্ষা নিতে পারে। অপরদিকে রাধা প্রথমে ধর্মীয় আচার-অনুষ্ঠানকে অবজ্ঞা করলেও মায়ের কথামতো সে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। এখানে আমরা মায়ের প্রতি রাধার আনুগত্যের প্রমাণ পায়। বর্তমান সমাজের মেয়েদেরকে অনেক সময় মায়ের কথার অবাধ্য হতে দেখা যায়। তারা রাধার কাছ থেকে মায়ের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং আনুগত্যের শিক্ষা নিতে পারে। বিদেশে পড়াশোনার শত ব্যস্ততার মাঝে থাকলেও যে ধর্মকর্ম পালন করা যায় রাধার কাছ থেকে সে শিক্ষা নেওয়া যায়।