1 Answers
উদ্দীপকে উল্লিখিত জনাব 'P' যে সরকারের কথা বলেছেন তা হলো মুজিবনগর সরকার।
১৯৭০-এর সাধারণ নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। উদ্দীপকে মুক্তিযোদ্ধা জনাব 'P' তার নাতিকে এ সরকারের কথাই বলেছেন। এ সরকারের কাঠামো ছিল নিম্নরূপ-
১. রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২. উপ-রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম (বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি)।
৩. প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ।
৪. অর্থমন্ত্রী : এম. মনসুর আলী।
৫. স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী: এ. এইচ. এম. কামারুজ্জামান।
৬. পররাষ্ট্র ও আইনমন্ত্রী: খন্দকার মোশতাক আহমেদ।
এছাড়াও ঐ সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে ছিলেন- মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, কমরেড মণি সিং, শ্রী মনোরঞ্জন ধর, তাজউদ্দীন আহমদ ও খন্দকার মোশতাক আহমেদ। মুজিবনগর সরকারের এ কাঠামোতেই মুক্তিযুদ্ধকালীন সময়ে দেশ পরিচালিত হয়েছে।