1 Answers
উদ্দীপকে মুজিবনগর সরকারের কাঠামোর প্রতি হাঙ্গিত করা হয়েছে। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জয়ী সদস্যদের নিয়ে মুজিবনগর সরকার গঠিত হয়। মুজিবনগর সরকারের কাঠামোটি হলো-
১. রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২. উপ-রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম (বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি)
৩. প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ
৪. অর্থমন্ত্রী : এম. মনসুর আলী
৫. স্বরাষ্ট্র ও ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী: এ.এইচ.এম. কামারুজ্জামান
৬. পররাষ্ট্র ও আইনমন্ত্রী: খন্দকার মোশতাক আহমেদ
মুজিবনগর সরকারের ৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি ছিল।
4 views
Answered