মুক্তিযুদ্ধে উদ্দীপকে উল্লিখিত সরকারের কার্যক্রম পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে মুজিবনগর সরকারের কার্যক্রম সম্পর্কে ইঙ্ঙ্খিত করা হয়েছে।
মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং দেশকে স্বাধীন করার লক্ষ্য নিয়ে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। এ সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক ও বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিবাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। মুজিবনগর সরকারের বিশেষ দূত নিয়োগ করা হয় বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব নেতৃত্ব ও জনমতের সমর্থন আদায়ের জন্য কাজ করেন। মুজিবনগর সরকার পুরো দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে। এছাড়াও মুক্তিযুদ্ধের সুবিধা অর্জনের জন্য কিছু সাব সেক্টর ও ব্রিগেড ফোর্স গঠন করা হয়। সব মিলিয়ে স্বাধীনতাকামী বাংলাদেশের জনগণকে সঠিকভাবে ব্যবহার করে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের চূড়ান্ত লক্ষ্য নিয়ে মুজিবনগর সরকার কার্যক্রম পরিচালনা করে।