1 Answers
জীব ও জগতের কল্যাণে আত্মনিবেদন করা হিন্দুধর্মের প্রধান দিক- উদ্দীপকের এ উক্তিটি যথার্থ।
হিন্দুধর্মে জীবের সেবা বা কল্যাণে কাজ করার প্রতি বিশেষ, গুরুত্ব দেওয়া: আছে। এ ধর্মানুসারে জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে থাকেন। তাই প্রত্যেকের জীবসেবা করা উচিত। জীবসেবা করা হিন্দুধর্মের অন্যতম প্রধান ব্রত হিসেবে বিবেচিত। এজন্যই বলা হয়েছে যত্র জীবঃ তত্র শিবঃ, অর্থাৎ যেখানে জীব সেখানেই শিব। এখানে শিব বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে। কেননা বহু জীবরূপে ঈশ্বর আমাদের সম্মুখেই আছেন। তাই তাঁকে খুঁজে ফেরার দরকার নেই। জীবের সেবার মাধ্যমেই ঈশ্বরের সেবা করা - যায়। এজন্য হিন্দুধর্মে জীবকে ঈশ্বর বা ব্রহ্মজ্ঞানে সেবা করতে বলা হয়েছে। হিন্দুধর্মের মতে, বৃহ্মও একটি জীব। বৃক্ষের মধ্যে প্রাণরূপে ঈশ্বর বিরাজিত। তাই বৃক্ষের সেবা করাও ঈশ্বরের সেবা করার অন্তর্ভুক্ত। সকল জীবের মধ্যে প্রাণরূপে ঈশ্বর বিরাজিত এবং ঈশ্বরের সত্তা প্রকাশিত। আর এ কারণেই ঈশ্বর জ্ঞানে জীবসেবা হিন্দুধর্মের একটি মূল বৈশিষ্ট্য বা প্রধান দিক।