1 Answers

হিন্দুধর্মানুসারীদের বক্তব্যমতে সকল জীবের কল্যাণে আত্মনিবেদন করা হিন্দুধর্মের মূলকথা- উদ্দীপকের এ কথাটি যথার্থ ও সঠিক।

হিন্দুধর্মে জীবের সেবা বা কল্যাণে কাজ করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধর্মমতানুসারে জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে থাকেন। তাই প্রত্যেকের জীবসেবা করা উচিত। জীবসেবা করা হিন্দুধর্মের অন্যতম প্রধান ব্রত হিসেবে বিবেচিত। এজন্যই বলা হয়েছে 'যত্র জীবঃ তত্র শিবঃ' অর্থাৎ যেখানেই জীব সেখানেই শিব। এখানে শিব বলতে ঈশ্বরের কথাই বোঝানো হয়েছে। কেননা বহু জীবরূপে ঈশ্বর আমাদের সম্মুখেই আছেন। তাই তাঁকে খুঁজে। পাওয়ার দরকার নেই। জীবের সেবার মাধ্যমেই ঈশ্বরের সেবা করা যায়। এজন্য হিন্দুধর্মে জীবকে ঈশ্বর বা ব্রহ্মজ্ঞানে সেবা করতে বলা হয়েছে। হিন্দুধর্ম মতে বৃক্ষও একটি জীব। বৃক্ষের মধ্যেও প্রাণরূপে ঈশ্বর বিরাজিত। তাই বৃক্ষের সেবা করাও ঈশ্বরের সেবা করার অন্তর্ভুক্ত। সকল জীবের মধ্যে প্রাণরূপে ঈশ্বর বিরাজিত এবং ঈশ্বরের সত্তা প্রকাশিত। আর এ কারণে সকল জীবের সেবা ও কল্যাণই হিন্দুধর্মের মূলকথা।

5 views

Related Questions