1 Answers
হিন্দুধর্মের মতানুযায়ী পৃথিবীর সকল জীবের মাঝে ঈশ্বর আত্মারূপে বিরাজিত। আত্মা জীবের প্রাণ, তাই ঈশ্বর জীবের প্রাণ। সমগ্র জীবজগৎ ঈশ্বরের সংসারের ন্যায়। ঈশ্বর তাঁর সৃষ্ট সকল জীবকে ভালোবাসেন। জীবের কল্যাণ সাধন করাই ঈশ্বরের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য। জীবজগৎ ও প্রকৃতির মাঝে ঈশ্বরের প্রকাশ। ঈশ্বর আপনাকে প্রকাশ করেন প্রকৃতির বৈচিত্র্য ও ঐক্যের মধ্য দিয়ে। জীবাত্মা পরমাত্মার অংশ। এজন্য বলা হয় 'যত্র জীব তত্র শিব'। জীবের মাঝে ঈশ্বরের অবস্থান আছে বলে হিন্দুধর্মে জীবসেবাকে ঈশ্বর সেবা বলা হয়েছে। জীবকে সেবা করলে ঈশ্বরেরই কল্যাণ করা হয়। তাই স্বামী বিবেকানন্দ সবাইকে জীবসেবায় অনুপ্রাণিত করার জন্য বলেছেন-
জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর'
একমাত্র জীবসেবার মাধ্যমে জীব মোক্ষলাভ করতে পারে।
হিন্দুধর্মের মূল শিক্ষা হচ্ছে জীবসেবা। সকল জীবের কল্যাণ সাধনের মাঝে ঈশ্বর আরাধনা নিহিত। জীবাত্মা ঈশ্বরের অংশ। সুতরাং সকল জীবের কল্যাণই হিন্দুধর্মের মূলকথা।