1 Answers
হিন্দুধর্মের সংস্কার হিসাবে অন্নপ্রাশনের তাৎপর্য অনেক।
শাস্ত্র মতে দশবিদ সংস্কারের মধ্যে অন্যতম হচ্ছে অন্নপ্রাশন। পূজাদি ও মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে সন্তানের প্রথম অন্নভোজনের নাম অন্নপ্রাশন। এদিনে আনুষ্ঠানিকভাবে সন্তানকে মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাওয়ানো হয়। কারণ এ বয়সে শিশুর দৈহিক বৃদ্ধির জন্য অন্যান্য খাবারও খেতে হয়। অন্নপ্রাশন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে প্রচুর আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর আগমন ঘটে। সকলেই শিশুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাপূর্বক শিশুকে আশীর্বাদ করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি, সামাজিক সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ সম্পর্ক অনেকাংশে বৃদ্ধি করে।
উপরিউক্ত আলোচনা পর্যালোচনাপূর্বক বলা যায় যে, হিন্দুধর্মের সংস্কার হিসেবে অন্নপ্রাশন বিশেষ তাৎপর্যপূর্ণ।