1 Answers

উদ্দীপকে উখিয়ার গ্রামের অধিবাসীদের মধ্যে আমার পাঠ্যবইয়ের ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়টির প্রতিফলন লক্ষ করা যায়। ভ্রাতৃত্ববোধ হলো ভ্রাতৃত্বসুলভ অনুভূতি প্রকাশ। অর্থাৎ কোনো ব‍্যক্তি অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় মনে করা, ভ্রাতৃত্বসুলভ আচার- আচরণ করা। আর সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, বর্ণ, ভাষা ও জাতির লোক বাস করে। তারা এক একটি সম্প্রদায়। সমাজে বসবাসরত এসব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাবই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। উদ্দীপকের উখিয়ার একটি গ্রামে বিভিন্ন জাতি ও ধর্মের লোকজনের মাঝে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব লক্ষ করা যায়।

অতএব বলা যায়, উক্ত গ্রামে ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়টির প্রতিফলন ঘটেছে।

5 views

Related Questions